1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মহান বিজয় দিবস উদযাপন।। দেশ আলো

  • প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০১২ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব: ১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। প্রতি বছর বর্ণিল আয়োজন ও বিনম্র শ্রদ্ধায় দিবসটি উদযাপিত হয়। যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানম।

আলোচনা সভায় বক্তারা একাত্তরের শহীদদের আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরষ্কার বিতরণ পর্ব শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকগন ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এদিকে বিজয় দিবস উপলক্ষে পুরো কলেজ ক্যাম্পাস সাজানো হয়েছে বর্ণিল সাজে। লাল সবুজের আঙ্গিকে সজ্জিত করা হয়েছে একাডেমিক ভবন গুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION