1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি।। দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১১০৩ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, দেশ আলো: রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন চলছে।

ভর্তি সার্কুলার অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ মার্চ ২০২৪ তারিখ থেকে অনার্স ১ম বর্ষ ক্লাস শুরু হবে।

অনলাইনে ভর্তি আবেদনের যোগ্যতা:
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নূন্যতম জিপিএ: এসএসসি-২.৫ এবং এইচএসসি-২.৫। সর্বমোট ন্যূনতম জিপিএ-৬.০০ প্রাপ্তরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নূন্যতম জিপিএ:
এসএসসি-৩.০০ এবং এইচএসসি-৩.০০। সর্বমোট ন্যূনতম জিপিএ-৬.৫০ প্রাপ্তরা আবেদন করতে পারবে।

সিসিটিভি ও ওয়াইফাই সমৃদ্ধ কলেজটিতে ১৪ টি বিষয়ে অনার্স শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। অনার্সের বিষয়সমূহ হলো: হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স এন্ড ব্যাংকিং, অর্থনীতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, গনিত, বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও ভূগোল।

এছাড়াও ডিগ্রি(পাস), ৩ টি বিষয়ে প্রফেশনাল অনার্স- BBA, CSE, Tourism কোর্সে ৬০% স্কলারশিপে ভর্তি চলমান রয়েছে।

পাশাপাশি রয়েছে ৫ টি বিষয়ে মাস্টার্স এবং এক বছর মেয়াদী এমবিএ ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সাইন্স। এছাড়াও কলেজটিতে এইচএসসি সকল শাখা চালু রয়েছে।

বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, সি আই পি, আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় আলহাজ্ব মকবুল হোসেন কলেজ। মানবিক গুণাবলি সমৃদ্ধ, জ্ঞানের আলোয় উদ্ভাসিত দক্ষ মানবসম্পদ তৈরির অনন্য এ প্রতিষ্ঠানটি গুণগত মানের শিক্ষাদানে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের স্ত্রী গোলাম ফাতেমা তাহেরা খানম।

কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসানের আন্তরিক প্রচেষ্টায় উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION