1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ‘শিক্ষায় রুপান্তর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪০৮ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গনসাক্ষরতা অভিযান এর আয়োজনে বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ‘শিক্ষায় রুপান্তর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল)বরিশাল নগরীর সিএন্ড বি রোড সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনদীপ ঘরাই বলেন, আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে সবাই একত্রিত হয়েছি।সেটি হচ্ছে শিক্ষায় রুপান্তর। শিক্ষায় রুপান্তর হতে হবে।আমাদের বাবা মা বলেন,পড়াশোনা করতে হবে,জীবনে বড় হতে হবে এবং মানুষ হতে হবে। তাহলে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আমরা যে শিক্ষা ব্যাবস্থার কথা বলছি প্রথমত আমরা চাই আমাদের মননে বড় একটি পরিবর্তন আনা। যে কারনে আমাদের সমাজে সমাজবদ্ধ মানুষের কেমন আচরন হওয়া উচিত, সেটা শিক্ষা ছাড়া অন্য কোন যায়গা থেকে জানা যায়না।

মানুষের পেশাগত জীবনে আমরা শিক্ষা দিয়েই মাপতে শুরু করি যে মানুষটা কোন যায়গায় যাবে। কারন যখন চাকরির প্রসঙ্গ আসে, ভর্তির প্রসঙ্গ আসে তখন কিন্তু রেজাল্ট নিয়ে কিছু কথা বলতেই হয়। আমরা যখনি শিক্ষার গুনগত মান নিয়ে কথা বলি তার সাথে এই বাস্তব সম্মত যে বিষয়টা সেটাও আসে। যে ছেলেটা ধরেই নিয়েছে যে সে কখনো ডাক্তারি পড়বেনা, তাকে জোড় করে বিজ্ঞানের কঠিন জিনিস পড়িয়ে আসলে তেমন কোন উপকার পাওয়া সম্ভব না।

এ সময় তিনি আরও বলেন, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন বাচ্চাটা কি চায়। যে বাচ্চাটা ভাল ছবি আকছে, তার মন থেকে ছবি আকা আসে, তাকে দেখা যাচ্ছে আসলে আমরা ডাক্তার বানানোর জন্য উঠে পরে লেগেছি। যে বাচ্চাটা আজকে গান গায় আমরা এগুলোকে পেশা হিসেবে নিতে স্বাচ্ছন্দ বোধ করছি না। যে শিশু যে বিষয়ের প্রতি আগ্রহী তাকে সে বিষয়ে শিক্ষা দিতে হবে। তাহলে আমাদের শুরুর যে বিষয় টা সেটা দেখতে হবে কোন বাচ্চাটা কিসের প্রতি আগ্রহী। সে ক্ষেত্রে রুপান্তর ছাড়া কোন গতি নেই। আমাদেরকে বাস্তব সম্মত শিক্ষার দিকে এগুতে হবে। সুতরাং রুপান্তর যদি হতে হয় তাহলে শুরু থেকেই রুপান্তর হতে হবে।

সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কোহিনুর বেগম, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কে.এস.এ. মহিউদ্দিন মানিক, বীর প্রতীক।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, শিক্ষায় রুপান্তর প্রতিপাদ্য বিষয়ক ধারনাপত্র উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, এসএমসি সদস্য, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION