1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এ দেশ থেকে ইসলাম মুছে ফেলার সব ব্যবস্থা করেছিল শেখ হাসিনা; নূরুল ইসলাম মণি

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৮৪ জন সংবাদটি পড়েছেন।
এ দেশ থেকে ইসলাম মুছে ফেলার সব ব্যবস্থা করেছিল শেখ হাসিনা; নূরুল ইসলাম মণি
এ দেশ থেকে ইসলাম মুছে ফেলার সব ব্যবস্থা করেছিল শেখ হাসিনা; নূরুল ইসলাম মণি

হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলার সব ব্যবস্থা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা। দেশের ইসলামী বক্তাদের নানা সময় গ্রেফতারও করেছিল।

এমন মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি।

পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৮ জানুয়ারি বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তমঞ্চে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও প্রত্যেক কে পাঁচ হাজার টাকার চেক বিতরণ কর্মসূচীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বরগুনা ২ আসনে যত উন্নয়ন হয়েছে সবই তার চিন্তা ও হাত হয়ে এসেছে। পাথরঘাটা-বামনার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ থেকে শুরু করে এলাকার মানুষের উন্নয়নে যা যা হয়েছে তার সবকিছুতেই তিনি অবদান রেখেছিলেন বলেও দাবী করেন।

মনি আরো বলেন , শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলার সকল চক্রান্ত করেছিল। দেশের সব ধর্মীয় নেতাদের গ্রেফতার করেছিল। বিনা অপরাধে ফাঁসি দেয়া হয়েছে। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে। দেশপ্রেমিক মিডিয়া বন্ধ করেছে। দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ জুলাইয়ে অভ্যুত্থানে শত শত ছাত্র-জনতা কে হত্যা করেছে।
পাথরঘাটায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪২০ জন মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথরঘাটা শাখার আমীর হাফেজ মাওলানা মাসুদুল আলম, ইসলামী আন্দোলন পাথরঘাটা শাখার সভাপতি মোঃ সোহাগ বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিতরণ কর্মসূচীর সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION