1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ঈদকে সামনে রেখে আরেক দফা দাম বাড়লো ব্রয়লার মুরগির

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১১৩৬ জন সংবাদটি পড়েছেন।

 

ঈদকে সামনে রেখে কয়েকদিন ধরেই কয়েক দফায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ঈদের আগের দিন আজ আরও এক দফা বেড়েছে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে পোল্ট্রি মুরগির কেজি ২০০ টাকা ছুঁয়েছে। অথচ রোজার আগে পোল্ট্রি মুরগির কেজি ১১০ টাকায় নেমেছিল।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগীর দাম বাড়লেও লাল লেয়ার ও পাকিস্তানি কক মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। লাল লেয়ার মুরগির কেজি আগের মতো ২১০ থেকে ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর পাকিস্তানি কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা।

খিলগাঁওয়ে পোল্ট্রি মুরগি বিক্রেতা মিঠু বলেন, গতকাল ১৮০ টাকা কেজি মুরগি বিক্রি করেছি। আজ পাইকারি বাজারে গিয়ে দেখি মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেছে। বাড়তি দামে কেনার কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছি।

মালিবাগ হাজিপাড়ায় ১৯০ টাকা কেজি পোল্ট্রি মুরগি বিক্রি করা বাবু বলেন, আগে যে মুরগি এনেছিলাম তার সবই কাল বিক্রি হয়ে গেছে। কাল ঈদ হওয়ার কারণে আজ অল্প কিছু মুরগি এনেছি। কিন্তু বিক্রি তেমন একটা হচ্ছে না। মনে হচ্ছে কিছু মুরগি থেকে যাবে। আবার ভাগ্য ভালো হলে বিকেলের মধ্যে বিক্রি হয়ে যেতে পারে।

পোল্ট্রি ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে চাহিদা বেশি থাকায় ও সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। করোনার কারণে অনেক খামারের মালিক নতুন উৎপাদনে যাননি, ফলে খামারে মুরগির পরিমাণ কমে গেছে। এমনকি অনেক খামার বন্ধও হয়ে গেছে। এ কারণে পোল্ট্রি মুরগির দাম বেড়ে গেছে।

তারা জানান, সীমিত আকারে উৎপাদনে যেয়ে বাজার ধরে রাখছেন খামার মালিকরা। এ কারণে ঈদের পর চাহিদা কমলেও দাম না কমার শঙ্কাও করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION