1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

ঈদ উপহার নিয়ে কর্মহীন মানুষের বাড়িতে ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১২১৭ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিবঃ নিজ পরিবারের ঈদ শপিংয়ের টাকা দিয়ে রাতের আধাঁরে অসহায়,দরিদ্র,কর্মহীন মানুষের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌছে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম।

শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে ব্যাক্তিগত উদ্যোগে নিজের ঈদ শপিংয়ের টাকা দিয়ে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন রোড,সাগরদী দরগাহবাড়ী,বটতলা, কাউনিয়া,ও পলাশপুর এলাকায় ঘুরে ঘুরে অসহায়,দরিদ্র ও কর্মহীন মানুষের ঘড়ে ঈদ উপহার বিতরন করেছেন তিনি।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর)খাইরুল আলম বলেন, দেশের এই দুর্যোগময় ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

এ সময় তিনি আরও বলেন,দেশের মানুষের সেবক হিসেবে নিজের জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ। আপনাদের যে কোন প্রয়োজনে সব সময় আমার দরজা খোলা থাকবে। দেশের এই দুর্যোগময় সময় সবাই নিজ নিজ ঘরে থেকে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান। আপনাদের যে কোন প্রয়োজনে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। সবাই নিজ নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করে যান।আল্লার অশেষ মেহেরবানীতে আমরা এ যুদ্ধে জয়ী হয়ে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাব। বর্তমান প্রধানমন্ত্রী সে লক্ষে কাজ করে যাচ্ছেন।তার নের্তৃত্বে আমরা উজ্জীবিত হয়ে করোনা মুক্ত বাংলাদেশ গড়তে সমর্থ হব।

উল্লেখ্য, শুধু বরিশালেই নয় ইতিপূর্বে যে সকল যায়গায় কর্মরত ছিলেন মৌলভী বাজার সহ অন্যান্য যায়গায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন তিনি। এছাড়াও খাইরুল আলম তার প্রাপ্ত রেশন নিজ এলাকার দরিদ্র পরিবারের মাঝে বিলিয়ে দিয়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব,বরিশাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION