1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বরিশালে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে মাইক্রোবাসের ড্রাইভার সহ আটক ৩

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৪১৪ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক, বরিশালঃ

বরিশালে করোনা সংক্রমন রোধে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে ২ ড্রাইভার ও ১ জন দালালকে আটক করেছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (২৯ মে) বেলা ১ টার দিকে বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ এলাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদের নের্তৃত্বে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহানের পরিচালনায় (ওসি অপারেশন)এস আই মোস্তাফিজুর রহমানেরর সহযোগিতায় লকডাউন কার্যকরে অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় যাত্রী পরিবহনের দায়ে ২ টি মাইক্রোবাসের ড্রাইভার ও ১ জন দালাল কে আটক করা হয়েছে।
পরে বিকাল ৪ টায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাৎ হোসেন এসে মাইক্রোবাসের ড্রাইভার মোঃ শফিকুল ইসলাম ও ফিরোজ আলমকে ৪ হাজার টাকা এবং দালাল মোঃ আল আসিনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এস আই মোস্তাফিজুর রহমান, এস আই এনামুল, এ এস আই এবি ফেরদাউস প্রমুখ।

আব্দুল্লাহ আল হাসিব।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION