1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলায় আরো ৯ জন করোনা রোগী শনাক্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১০৪৯ জন সংবাদটি পড়েছেন।

ভোলা প্রতিনিধি  ভোলা সদরে এক স্বাস্থ্যকর্মী ও চরফ্যাশন উপজেলায় এক ডাক্তারসহ আরো ৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বুধবার (১৭ জুন) দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৭ জন, চরফ্যাসন উপজেলায় একজন ও মনপুরা উপজেলার এক ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ভোলা জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৪৯ জন।

ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলা সদর একজন স্বাস্থ্যকর্মী ও চরফ্যাশনে একজন ডাক্তার এবং মনপুরায় ঔষধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ মোট ৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, গত কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ বুধবার দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে ভোলায় মোট ১৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। মৃত ৩ জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১০৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION