1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

পিরোজপুরে এএসআই রুহুলের বর্বরতা,ওয়ার্কসপ মেকানিককে ফাঁদে ফেলে ৬০ হাজার টাকা আদায়

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১০৭৯ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে ওয়ার্কসপ মেকানিককে ফাঁদে ফেলে মিথ্যা মামলার হুমকি দিয়ে এ এসআই রুহুল আমিনের বিরুদ্ধে ৬০ হাজার টাকা ঘুষ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে,গত শুক্রবার(১৭ জুলাই) বিকালে পিরোজপুর নতুন জেল খানার পাশে নির্মানাধীন মুক্তিযোদ্ধা ভবনের দারোয়ান জাহাঙ্গীরের অনুরোধে নির্মানাধীন ভবনে ওয়ার্কসপ মেকানিক আলী শেখ কাজ করতে যান।কিছুক্ষন পরে এ এস আই রুহুল আমিন সেখানে এসে একটি মহিলাকে খুঁজতে থাকেন।এ সময় ওয়ার্কসপ মেকানিক আলী শেখ ও দারোয়ান জাহাঙ্গীরকে মারধর করে একটি রুমে আটকে রাখেন এ এস আই রুহুল আমিন।পরে ঐ ভবনের একটি বাতরুমের ভিতর থেকে রোকসানা নামে এক মহিলাকে উদ্ধার করেন।এ সময় এ এস আই রুহুল আমিনের লাঠির আঘাত পেয়ে মহিলা বাতরুমের কার্নিস থেকে লাফ দিয়ে বেসিনের উপরে পরলে মহিলার পা দুটি ভেঙ্গে যায়।
পরে এ এস আই রুহুল আমিন দারোয়ান জাহাঙ্গীর ও ওয়ার্কসপ মেকানিক আলী শেখকে পিরোজপুর সদর থানায় নিয়ে যায়।এবং তার নিজস্ব দালালদের কে দিয়ে দুই লক্ষ টাকা দাবী করে।পরে রাত পোনে ১২ টায় দালাল মারফত ৬০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে।পরের দিন শনিবার রাতে এ এস আই রুহুল আমিন তার দালালদেরকে নিয়ে ওয়ার্কসপ মেকানিক আলী শেখের বাসায় এসে আলীকে বাকী টাকা দেয়ার জন্য হুমকি ধামকি দিয়েছে।
বর্তমানে আলীশেখ স্ব পরিবারে পুলিশের ভয়ে আত্নগোপনে রয়েছেন।

এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ বিষয়ে তিনি কিছুই জানেননা।তার পরেও এরকম কিছু হলে দায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান,জনৈক এক মহিলার চিকিৎসার বাবদ কিছু টাকার কথাবার্তা হয়েছে।তবে ৬০ হাজার টাকার লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানেননা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION