1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে কলেজ শিক্ষার্থীর রহস্য জনক আত্মহত্যা!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ১০৯২ জন সংবাদটি পড়েছেন।

মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ

বুধবার (৫ আগষ্ট) রাত পৌনে আটটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামে, নিজ ঘর থেকে শামস আল মুজাহিদ শাওন নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

নিহত শামস আল মুজাহিদ শাওন (২২) স্থানীয় জামাল উদ্দিন আকন্দের ছেলে। সে তিতুমীর কলেজের
ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

পরিবারের অজান্তে তিনি এক বান্ধবীকে বিয়ে করেছিলেন। ওই বিষয়ে মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করে থাকতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী।

গোসিংগা ইউপি মেম্বার ইসমাঈল হোসেন জানান, ঈদের ছুটিতে পরিবারের সকলেই শাওনের বোনের বাসা ঢাকায় ছিলেন। বুধবার বিকেলে সকলেই বাড়ীতে এসে ঘরের বাহিরের লাইট জ্বালানো অবস্থায় দেখতে পান। পরে শাওনকে অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে তার ঘরের জানালার ফাঁকা জায়গা দিয়ে ঘরের আড়ার সাথে বিছানার চাদর পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা। পরে দ্রুত পুলিশে খবর দেয়া হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) হারুন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহের সাথে তার রুম থেকে একটি এক পৃষ্ঠার চিরকুটও উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বুধবার সকালের কোন এক সময় গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেছে শাওন। নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION