1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলায় জেলা পুলিশের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট -২০২০ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৪১ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট -২০২০ এর শুভ উদ্ভোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এসময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন,পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ঠ ও সুন্দরভাবে পালনের পাশাপাশি খেলা ধুলা ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখা দরকার।

তিনি আরও বলেন,খেলার মাধ্যমে মানুষের মানষিক বিকাস ঘটে।জীবনে সুখী হতে হলে সর্বপ্রথম প্রয়োজন সুস্থ ও সবল শরীর।শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে।তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা আমাদের একান্ত প্রয়োজন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ গন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সাধারন সম্পাদক সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ।

টুর্নামেন্টে (লাল,নীল, সবুজ ও হলুদ) মোট ৪ টি দল অংশগ্রহন করে।উদ্বোধনী খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর লাল দল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক এর নীল দলের বিপক্ষে ০২-০০ গোলে বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION