1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে হবে: ডিআইজি শফিকুল ইসলাম

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ১২৬৮ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম বলেছেন, বিট পুলিশিং কার্যক্রমকে তরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে বলেন। বিট পুলিশিং কার্যক্রম হবে অপরাধ নিয়ন্ত্রণ এর প্রাথমিক ও ক্ষুদ্র ইউনিট। বিট কর্মকর্তারা নিয়মিত বিট এলাকায় গিয়ে জনগনকে সঙ্গে নিয়ে যে কেন প্রকার অপরাধ সংগঠিত হওয়ার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।

ভোলা জেলা পুলিশের আয়োজনে রবিবার (০৮ নভেম্বর) পুলিশ লাইন্স, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ভিশন ২০৪১ কে লক্ষ্য রেখে উন্নত দেশের পুলিশের ন্যায় সেবা প্রদান করার জন্য সকলকে বিশেষভাবে কাজ করতে হবে। থানা থেকে যেন কেউ আশাহত হয়ে ফিরে না যায় সে দিকে সকলকে দৃষ্টি রাখে “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে জনগনের পুলিশ হয়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।

ডিআইজি মোঃ শফিকুল ইসলাম পুলিশ সদস্যেদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন এবং সভায় উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, তদন্তের মান উন্নয়ন, থানার সেবার মান বৃদ্ধি ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার ডিআইজ অফিস) মোঃ মাছুম বিল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জ, আর আই পুলিশ লাইন্স, জেলার বিভিন্ন থানার বিট অফিসার সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION