1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ডিসি খাইরুল আলমের উদ্যোগে ছাদ বাগানীদের মাঝে চারা বিতরন

  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৭৮২ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নিজস্ব ছাদ বাগান থেকে বরিশালের ছাদ বাগানীদের মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত উন্নত জাতের আঁখ এবং ভিয়েতনামী জাতের উন্নত মানের ড্রাগন চারা বিতরন করা হয়েছে।

‘সবুজ কৃষি বরিশাল’ নামে একটি সংগঠনের ব্যানারে নগরীর পলিটেকনিক রোডে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলমের ছাদ বাগানে আনুষ্ঠানিকভাবে এই চারা বিতরন করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম ও তার পত্নী দিলরুবা আলম এই চারা বিতরনে পৃষ্ঠপোষকতা করেন।

এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন, সাধারন মানুষকে ছাদ বাগানের প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে আজকের এ ক্ষুদ্র আয়োজন। আমি বিশ্বাস করি এ চারাগাছ বিতরনের মাধ্যমে সমাজের মানুষের মাঝে প্রেরনা জাগবে। তারা তাদের কোন জমি অনাবাদী রাখবেনা। আমরা সবাই যদি বানিজ্যিক ভাবে গাছ লাগাই তাহলে আমাদের দেশে কখনো খাদ্য ঘাটতি দেখা দেবেনা বিদেশেও রপ্তানি করতে পারবো। আমরা নিজেরা খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়ে অপরকেও সহযোগিতা করতে পারবো। নিজেরাও স্বাবলম্বী হতে পারবো। এভাবে সবাই এগিয়ে আসলে একদিন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

অনুষ্ঠানে নগরীর ৪০জন ছাদ বাগানী সহ এ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১১২ জন ছাদ বাগানীর মাঝে যশোর অঞ্চলে উৎপাদিত উন্নত মানের আঁখ, ভিয়েতনামী স্ব-পরাগায়ন জাতের ড্রাগন চারা এবং উন্নত মানের টমোটোর বীজ বিতরন করা হয়।

এ সময় ‘সবুজ কৃষি বরিশালের’ প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান, ছাদ বাগানী শের-ই বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাইনুল ইসলাম হাসিব, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিবুল ইসলাম ও জাগুয়া কলেজের শিক্ষক নাসরিন সিরাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছাদ বাগানে আনুষ্ঠানিকভাবে চারা বিতরনের আয়োজন করায় অন্যান্যরা ছাদ বাগানে উৎসাহিত হবে বলে জানান সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION