1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

পিরোজপুরে ট্রাফিক ও ডিবি পুলিশের সহযোগিতায় ছেড়ে যাচ্ছে মাইক্রোবাস

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৪৮ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মোটা অংকের মাশোয়ারার বিনিময়ে ট্রাফিক ও ডিবি পুলিশের সহযোগিতায় পিরোজপুর থেকে রাতের আঁধারে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে মাইক্রোবাস।

রবিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এমন চিত্রই দেখা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানাগেছে, লকডাউন চলাকালীন সময়ে পিরোজপুর জেলার ট্রাফিক পুলিশের সার্জেন্ট শরীর রেজাউল করিমের প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিদিন ১৫/২০ টি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। আর এক একটি গাড়ী প্রতি সার্জেন্ট শরীর রেজাউল করিমকে দিতে হয় ৫ হাজার টাকা। এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ জুলাই) দিবাগত রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্য ১৩ টি মাইক্রোবাস ছেড়ে যায়। এর মধ্যে ৪ টি মাইক্রোবাস পিরোজপুর সিও অফিস মোড়ে আটকে দেন ডিবি পুলিশ পরিদর্শক মোঃ জাকারিয়া। এ সময় সার্জেন্ট শরীর রেজাউল করিম এসে মাইক্রোবাস চালকদের পক্ষ হয়ে ১০ হাজার টাকার বিনিময়ে গুছ প্রক্রিয়ায় রাত ১২ টার দিকে মাইক্রোবাস ৪ টি ছাড়িয়ে নেন।

এ বিষয়ে ডিবি পুলিশ পরিদর্শক মোঃ জাকারিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, মাইক্রোবাস ৪ টি আটক করা হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর একটির মধ্যে আবার একজন রোগীও দেখা গেছে। তারা চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION