1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলার মনপুরায় নবীকে কটুক্তি, সংঘর্ষে আহত ৫

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১১৪৬ জন সংবাদটি পড়েছেন।

ভোলা প্রতিনিধি:  

ভোলার মনপুরায় মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি করে ফেইজবুকে শেয়ার করার অভিযোগে শ্রীরাম চন্দ্র দাস (৩৫) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসুল্লিরা, বিক্ষোভকারীরা মনপুরার চৌমুহনী বাজারের কুটুক্তিকারী শ্রীরামের দুইটি দোকান ভাংচুর করেছে।

 

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় ৫জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন ইব্রাহীম (৩৮), করিম (২৫), ছাইফুল (৩৫), রাজিব (১৯), আলাউদ্দিন (৪৭), সানাউল্লাহ (৩৩)। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, টাঙ্গাইলের একটি ঘটনা নিয়ে ঐ হিন্দু ছেলে ফেইসবুকে শেয়ার করে। এতে স্থানীয় মুসলিমদের মাঝে ক্ষোভের প্রেক্ষিতে জুমার নামাজের পর মুসুল্লিরা বিক্ষোভ মিছিল সহকারে কুটুক্তিকারীর দোকানে হামলা করে দুটি দোকান ভাংচুর করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

কুটুক্তিকারীকে গ্রেফতার করা হয়েছে। এবং তার বিরুদ্ধে যথা নিয়মে মামলা হবে। এদিকে ভোলা জেলার মনপুরা উপজেলার শ্রীরাম দাস

নবী কারীম স. কে নিয়ে ফেসবুক শেয়ারের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠি চার্জ ও রাবার বুলেট নিক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের পক্ষ্যে সভাপতি,মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, সাধারন সম্পাদক, উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম,যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সহ-সভাপতি, আলহাজ্ব মুফতি ইয়াছিন নবীপুরী, সহ-সভাপতি, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজি, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা তাজউদ্দীন ফারুকী, সহ- সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম সহ আলেম ওলামা নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION