1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান পরিদর্শনে এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার মাসুদ রানা

  • প্রকাশিত : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৭০৪ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্তদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা।

আজ বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন কাশীপুর গার্লস স্কুলের বিপরীতে স্প্যারো অক্সিজেন ওয়ার্কসপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে নিঃসন্দেহে মানবতার সেবা করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি।বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের উদ্যোগে বিএমপি পুলিশের পক্ষ থেকেও করোনায় আক্রান্তদের অক্সিজেন সরবরাহ করে মানবতার সেবায় এগিয়ে এসেছে পুলিশ।আমরা সবসময় জনগনের সেবায় তাদের পাশে আছি।ভবিষ্যতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় তিনি করোনাকালীন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ভূয়সী প্রশংসা করে এই পেশাকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।এবং মুনাফা নয় মানবিকতাকে প্রাধান্য দিয়ে সব সময় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার অনু্রোধ করেন।

পরে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা ব্যাবসায়ীদের ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার সহ অন্যান্ন পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, বরিশাল মেট্রো সহ বরিশাল বিভাগের আশেপাশের জেলাগুলোতেও মুলত এয়ারপোর্ট থানাধীন স্প্যারো,জননী ও স্পেকট্রা এই তিনটি জায়গা থেকে অক্সিজেন সরবরাহ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION