1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে:অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৭১ জন সংবাদটি পড়েছেন।

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন,মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।মানুষের শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলা সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে।বর্তমানে দেশের যুব সমাজ মাদকের নেশায় পরে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে।তাই মাদকের করাল গ্রাসথেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

শুক্রবার (২০ আগস্ট) বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকের হাট স্কুল মাঠে ভেদুরিয়া লায়ন্স ফুটবল একা‌ডেমীর আ‌য়োজ‌নে বঙ্গবন্ধু ফুটবল টুনা‌মেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,পড়াশুনার পাশাপা‌শি খেলাধুলা কর‌লে যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে পারবে।কর্মক্ষেত্রে তাদের মনবল আরও বাড়‌বে। আমাদের কৈশোর জীবনে খেলার সামগ্রী ছিল না জাম্বুরা,আর নারিকেলের বাঘা দিয়ে বেট বানিয়ে খেলেছি।যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখতে হলে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।

ভেদু‌রিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ তাজুল ইসলাম মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন,ভেদু‌রিয়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস‌লেহ্ উ‌দ্দিন, ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি মোঃ মোস্তফা কামালসহ প্রমূখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ ব‌লেন, মাদকের হাত থে‌কে ছে‌লে মে‌য়ে‌দের বাঁচা‌তে খেলাধুলা করা‌তে হ‌বে।

টুনা‌মে‌ন্টের সা‌র্বিক সহ‌যোগীতা ক‌রেন নিউ টেন স্পোর্টস।ফাইনাল খেলায় মেঘনা ও পদ্মা দল মূ‌খোমূ‌খি হয়। টাই‌বেকা‌রে পদ্মা দল ৩/১ গো‌লে জয় লাভ ক‌রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION