1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

লালমোহনে বখাটে সুমনের পেট্রোল নিক্ষেপে ঝলসে গেল মা-মেয়ে

  • প্রকাশিত : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৬৫০ জন সংবাদটি পড়েছেন।

খালিদ হাসান নাঈম: ভোলার লালমোহনে সুমন নামের এক বখাটের নিক্ষেপ করা পেট্রোলে মা-মেয়েকে ঝলসে দেয়া হয়েছে। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউয়নের গজারিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে পারিবারিক সদস্যদের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ার পরে তাদের ঢাকা রেফার্ড করা হয়।

আহতরা হলেন গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুহিবুল্লাহর মেয়ে জান্নাতুন নাইমা (২২) ও তার স্ত্রী নাজমা বেগম।

পেট্রোল নিক্ষেপ কারী বখাটে সুমন হলেন গজারিয়া এলাকার নুরুল ইসলাম পাটোয়ারির ছেলে। সুমনের বন্ধু ফয়েজ হাওলাদার এ ঘটনায় তাকে প্রতক্ষ ভাবে সহযোগীতা করে।

এ ঘটনায় জান্নাতুন নাইমের শরীরের ৩০% পুড়ে যায় এবং তার মায়ের শরীরের ৪% পুড়ে যায়।

ভুক্তভূগীর ভাই আশরাফ হোসেন জানান, বখাটে সুমন দীর্ঘদিন ধরে জান্নাতকে প্র্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। জান্নাত তার প্রস্তাব প্রত্যাখান করে। শনিবার জান্নাতকে দেখতে পাত্র পক্ষ আসে। এতে সুমন ক্ষিপ্ত হয়।শনিবার সন্ধ্যায় জান্নাত রান্নাঘরে রান্না করার সময় সুমন পলিথিনে করে পেট্রোলে ঢেলে দেয়। এতে আগুন ধরে যায় জান্নাতের শরীরে। চিৎকার শুনে মা দৌড়ে আসলে সেও গুরুত্বর আহত হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত ওসি বলেন, আমরা ফোন পেয়ে হাসপাতালে রোগীর সাথে কথা বলেছি। এবং ঘটনা স্থল পরিদর্শন করেছি । তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION