1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

জনসেবা করার মানষিকতা নিয়ে পুলিশে কাজ করতে হবে: এসপি খাইরুল আলম

  • প্রকাশিত : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৪ জন সংবাদটি পড়েছেন।

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন, জনসেবা করার মানষিকতা নিয়ে পুলিশে কাজ করতে হবে। এ জন্য মানুষের কথা আন্তরিক ভাবে শুনে তাদেরকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা করতে হবে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স- ১ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য নির্দেশনা প্রদান করেন যে কনস্টেবল হতে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ সদস্য বছরে অন্তত একবার প্রশিক্ষণ গ্রহণ করবেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে গত ৫ সেপ্টেম্বর ১০৫টি প্রশিক্ষণ ভেন্যুতে সারাদেশব্যপী পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন কোর্সের (১ম ব্যাচ) শুভ উদ্বোধন করেন।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন,প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি সাধন করা। এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন বিষয় নিয়ে কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশের চাকরির শেষ দিন পর্যন্ত কাজে লাগবে।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আমরা বৃটিশ বা পাকিস্তান পুলিশ না; আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্বাধীন বাংলাদেশের পুলিশ। এ দেশের জনগনের ট্যাক্সের টাকায় আমদের বেতন হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, জীবনের প্রয়োজনে প্রতিটি মানুষের পেশাগত কাজের উন্নয়েনের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয়। কুষ্টিয়ার জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই প্রশিক্ষনে নায়েক ও কনস্টেবল পদমর্যাদার ৩৫ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন এবং প্রতিদিনের শুরুতে ভোর সাড়ে ৬ টায় পিটির মাধ্যমে শুরু হয় প্রশিক্ষন কর্মসূচী। অতঃপর প্যারেড, আইন ক্লাশ এবং সন্ধা সাড়ে ৭ টার দিকে রাত্রকালীন আইন ক্লাশের মাধ্যমে সমাপ্ত হয় প্রতিদিনের প্রশিক্ষন কর্মসূচীর।

এসময় আরও উপস্থিত ছিলেন ড. এস এম ফরহাদ হোসেন, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল, মোঃ হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া, মোঃ শহীদুজ্জামান, আরওআই রির্জাভ অফিস কুষ্টিয়াসহ ইন্সপেক্টর পদমর্যাদার প্রশিক্ষক এবং নায়েক ও কনস্টেবল পদমর্যাদার প্রশিক্ষনার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION