1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলায় মোবাইল অ্যাপে সহজেই যানবাহনের জরিমানা পরিশোধ হবে: অতিরিক্ত পুলিশ সুপার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৭৬ জন সংবাদটি পড়েছেন।

ভোলায় এখন থেকে সহজেই মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের জরিমানার টাকা পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং উপায় অ্যাপস এর মাধ্যমে। আজ ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠানিভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ ভোলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে ই-ট্রাফিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ গ্রাহকদের বিষয়টি সম্পর্কে বুঝিয়ে বলেন।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ জানান, সারাদেশের মত ভোলায়ও এ সার্ভিস চালু হওয়ায় এখন যেকোন ব্যক্তি তাদের যানবাহনের জরিমানার টাকা দ্রত সময়ে মোবাইল ব্যাংকিং উপায় অ্যাপস এর মাধ্যমে সহজেই পরিশোধ করে তাদের যানবাহন ছাড়িয়ে নিতে পারবেন। এ ক্ষেতে কোন গ্রাহক হয়রানীর শিকার হবে না।

তিনি আরো জানান, বিগত দিনে যানবাহনের জরিমানা করা হলে গ্রহক তাদের জরিমানার টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হতো। এছাড়ও শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় গ্রহকরা তাদের জরিমানার টাকা পরিশোধ করতে যানবাহন ছাড়াতে কাল ক্ষেপন হতো। কিন্তু এখন আর সে সমস্যায় পরতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। তারই ধারাবাহিকতায় সকল ক্ষেতেই মানুষ ডিজিটাল সুযোগ-সুবিধা ভোগ করছে।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন, ভোলা শহর ও যানবাহন পুলিশ পরির্দশন মোঃ গণি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION