1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে শেখ রাসেল দিবস পালিত।।দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৮২৫ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: নানা আয়োজনে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮অক্টোবর) সকালে কলেজের শিক্ষকদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

দিবসটি উপলক্ষে মুজিববর্ষ উদযাপন কমিটির আয়োজনে কলেজ লাইব্রেরিতে স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আ ফ ম রেজাউল হাসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের মর্মান্তিক স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION