1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বরিশালে ডিসি জাকির হোসেন মজুমদারের সচেতনতা মূলক প্রচারনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৬৩৩ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সচেতনতা মূলক প্রচারনা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা।

বরিশাল সদর উপজেলার শা‌য়েস্তাবাদ ইউ‌নিয়‌নে উৎসব মূখর প‌রি‌বে‌শে অবাধ সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচন করার ল‌ক্ষ্যে জনসাধার‌নের মাঝে সচেতনতা মূলক প্রচারনা করেন তিনি।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, আধুনিক গণতন্ত্রে প্রতিনিধি বাছাইয়ের অন্যতম উপায় হচ্ছে নির্বাচন। আমার ভোট আমি দেব যাকে খুশী তাকে দিব। এখানে জোর করে জনগনকে জিম্মি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা। এ ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আপনারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্রে যাবেন এবং স্বাধীন ভাবে নিজের ভোটাধিকারকে নিশ্চিত করবেন। কোন দুস্কৃতিকারী চক্র ভোট কেন্দ্রে সহিংসতা ও বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনে কোন অনিয়ম, ভোট ডাকাতি সহ্য করা হবেনা। সুতরাং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সহিংসতা পরিহার করে মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

তি‌নি আ‌রো ব‌লেন যে, শা‌ন্তিপূর্ন প‌রি‌বে‌শে নির্বাচন অনুষ্ঠা‌নের ল‌ক্ষ্যে যা যা করা দরকার পু‌লি‌শের পক্ষ থে‌কে সবই করা হ‌বে, য‌দি কেউ বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকান্ড ক‌রে ক‌রে বা করার চেষ্টা ক‌রে তাহ‌লে ক‌ঠোরভা‌বে আইন প্রয়োগ করা হ‌বে ম‌র্মে তি‌নি সকল‌কে আশ্বস্ত ক‌রেন। এসময় তি‌নি জনসাধারন এবং প্রার্থী সকল‌কে নির্বাচন সংক্রান্ত আচরন বি‌ধি মে‌নে চলার অনু‌রোধ ক‌রেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শা‌মিম হো‌সেন সহকারী পু‌লিশ ক‌মিশনার (এ‌সি) কাউ‌নিয়া ‌জোন, মোঃ আ‌জিমুল ক‌রিম অ‌ফিসার ইনচার্জ কাউ‌নিয়া থানা সহ অন্যান্য পু‌লিশ সদস‌্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION