1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে শিক্ষার্থীদের কোভিড টিকাদান কার্যক্রম শুরু

  • প্রকাশিত : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৯০ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: বরিশালে ৪৬ হাজার এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে করোনার টিকা কার্যক্রম। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বরিশাল ক্লাব অমৃতলাল দে মিলনায়তনে টিকাদান কেন্দ্রে মহানগরীর এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

উদ্ধোধনের পরপরই সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ কেন্দ্রে নিজে ঘুড়ে ঘুড়ে শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দিয়ে টিকা কার্যক্রমের তদারকি করেন।

মেয়র জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য আজ থেকে বরিশালে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বরিশাল জেলার মোট ৪৬ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

এসময় বরিশাল স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজ প্রথম দিন ১ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। টিকা পেতে স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে মোবাইল এসএমএসের মাধ্যমে টিকা নেওয়ার তারিখ ও কেন্দ্রের নাম জানানো হবে এবং টিকা নেওয়ার সময় টিকা কার্ড প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION