1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বিএমপি পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪৫৯ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: বর্ণাট্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্স প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

অনুষ্ঠানের আগে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করেন আইজিপি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি (ভারপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, ডিজিএফআইয়ের কর্নেল জিএস কর্নেল এম এ সাদি, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রামণিক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির।

আরও উপস্থিত ছি‌লেন- সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বরিশাল মে‌ট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

প্রসঙ্গত, ২০০৬ সালে ৪৪৭ দশমিক ২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে কার্যক্রম শুরু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION