1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

নির্বাচন কমিশনার কবিতা খানমকে ডিসি জাকির হোসেন মজুমদারের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৭ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: নির্বাচন কমিশনার বেগম কবিতা খানমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

রবিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম ঢাকা থেকে বিমানযোগে বরিশাল এয়ারপোর্টে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হাই হাদী সহ বিএমপি উত্তর বিভাগের পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের জন্য ১৯ ডিসেম্বর থেকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত বরিশাল,ভোলা ও পটুয়াখালী জেলা পরিদর্শন করবেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION