1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লঞ্চ ট্রাজেডি; আহতদের দেখতে শেবাচিমে মহানগর বিএনপির নেতারা

  • প্রকাশিত : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫০৯ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে এম ভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডে আহতদের দেখতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বরিশাল মহানগর বিএনপির নেতারা।

শনিবার দুপুর ১২ টায় শেবাচিম হাসপাতালে আহতদের দেখতে যান বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ মীর জাহিদুল কবির জাহিদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু। এসময় তারা লঞ্চ অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন ও সকলের সুস্থতা কামনা করেন। এসময় তাদের সাথে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে ঝালকাঠির সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এম ভি অভিযান ১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন। দগ্ধ হয়েছেন ২০০ জনেরও বেশি যাত্রী। তাদের ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। এ ঘটনার তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এদিকে বরিশাল শেবাচিম হাসপাতালটিতে দুই বছর আগে বার্ন ইউনিট উদ্বোধন হলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সার্জারী ইউনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION