1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

অগ্নিদগ্ধ রোগীদের মাঝে স্বানাপের খাবার বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদ্বগ্ধ রোগীদের মাঝে খাবার বিতরন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের চক্ষু ওয়ার্ডে (অস্থায়ী বার্ন ইউনিট) চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের মাঝে এ খাবার বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা তত্বাবধায়ক সেলিনা আক্তার। তিনি বলেন, অগ্নিদগ্ধ রোগীদের মাঝে আমরা খাবার বিতরণ করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি এ কাজে যারা সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন স্বানাপ এর সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি জেসমিন আক্তার, সাধারন সম্পাদক শাহীনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক কবিতা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক লিংকন দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন ও মো শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ সুমনা আক্তার সহ নার্সিং কর্মকর্তা ও সকল শ্রেনীর নার্সবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহাবুব, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য বিপ্লব আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এদিকে ব্যতিক্রমী এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION