1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বৈধ যানবাহন চালকদের নববর্ষের শুভেচ্ছা

  • প্রকাশিত : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫৭১ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বৈধ কাগজধারী যানবাহন চালকদের লাল গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম।

শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড় ও সদর রোড কাকলীর মোড় এলাকায় বৈধ কাগজপত্র ধারী যানবাহন চালকদের লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিএমপি ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম জানান, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে ডিসি ট্রাফিক এস এম তানভীর আরাফাতের সার্বিক তত্বাবধায়নে বরিশালে চলমান যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলতে উদ্ধুদ্ধ করতে বৈধ কাগজপত্রধারী যানবাহন চালকদের লাল গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।এর মাধ্যমে নগরবাসীরা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেরা সচেতন হবে এবং অপরকে সচেতন করে তুলবে।যারা হেলমেট পরিধান করে ড্রাইভিং লাইসেন্স সহ বৈধ কাগজ দেখাতে পেরেছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।আর যারা বৈধ কাগজ দেখাতে পারেননি তাদেরকে মামলা দেয়া হয়েছে।

এডিসি শেখ মোঃ সেলিম আরো জানান,বরিশাল নগরীর সড়কগুলোতে যানজট মুক্ত করে শৃংখলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর।সড়কের দুই পার্শে মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন অবৈধ ভাবে পার্কিং করার কারনে যানজটের সৃষ্টি হয়।কোন অবস্থাতেই সড়কের পার্শে অবৈধ ভাবে যানবাহন পার্কিং করতে দেয়া হবেনা।এছাড়াও হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজ পত্র বিহিন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টি আই মোঃ রবিউল ইসলাম,টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই জিয়াউল হক,টি আই আঃ করিম,সার্জেন্ট রানা মিয়া,সার্জেন্ট শহিদ,ট্রাফিক পুলিশ সদস্য নাছির উদ্দিন নাইম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION