1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৯২৭ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর হরিনাফুলিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে কথিত ছাত্রদল নেতা বঙ্গু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তার মোটরসাইকেল ভাঙচুর, নগদ টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। রবিবার দুপুর ১ টায় নগরীর মোল্লা মার্কেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত ইরান হাওলাদার ওই এলাকার বাসিন্দা আব্দুল আজিজ হাওলাদারের ছেলে ও ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। বর্তমানে সে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, হরিনাফুলিয়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজ হাওলাদারের ছেলে ইরান হাওলাদারের সাথে একই গ্রামের সোহরাব খানের ছেলে রিয়াজ খান ওরফে বঙ্গুর দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। সেই সূত্র ধরে গতকাল ইরান দলীয় অনুষ্ঠান শেষ করে মোটর সাইকেলে তার বন্ধু ইমন কে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মোল্লা মার্কেট ফারুক মোল্লার চায়ের দোকানের সামনে ওৎ পেতে থাকা কথিত ছাত্রদল নেতা রিয়াজ খান ওরফে বঙ্গু ও তার সহযোগী ভাই বাবলু, লাভলু ও তার বাবা শোহরাব খান সহ অজ্ঞাত আরো ৩/৪ জনে ইরানের পথরোধ করে তার মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় ইরান বাধা প্রদান করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও জখম করে। এসময় তার সাথে থাকা নগদ অর্থ ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত ইরান হাওলাদারকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতের স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION