1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৮৮৭ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধিঃ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আলহাজ্ব মকবুল হোসেন কলেজের নবীন শিক্ষার্থীদেরকে। রবিবার (২ জানুয়ারি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।

ঢাকার স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজে অনার্সে মোট ১৪টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের ভর্তির কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাই নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিটি বিভাগ সেজেছে ফুলে ফুলে। অনুষ্ঠানের প্রথমে বিভাগীয় শিক্ষকগণ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধানগনের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মোঃ মুজিবুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

এসময় তারা কলেজের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

নবাগত শিক্ষার্থীরা বলেন, অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে এসে আমার খুবই ভাল লাগছে। যা সারাজীবন মনে থাকার মতো। তাছাড়া শিক্ষকদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি।

এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION