1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বৃদ্ধাশ্রমের “মা” দের চাহিদা খুবই সামান্য: কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম

  • প্রকাশিত : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৬০০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া জেলা পুনাক সভানেত্রী দিলরুবা আলম বলেছেন, বৃদ্ধাশ্রমের “মা” দের চাহিদা খুবই সামান্য; অন্ন আর বস্ত্র থাকলেই তারা খুশি। আমাদের এই সমাজে যাদের সামর্থ্য আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে এই ধরনের (সিনিয়র সিটিজেন) “মা’দের আর কোন সমস্যা থাকবে না।

মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) দুপুর দেড়টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে কুষ্টিয়া পৌরসভা এলাকার মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধাশ্রমের “মা’ দের মাঝে চাল ও রান্না করা খাবার বিতরণ করা হয়। কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম) প্রধান অতিথি হিসেবে এ মহতী কার্যক্রম পরিচালনা করেন। পরিবার থেকে বিতাড়িত, অবহেলিত ও অসহায় মায়েদের মাঝে কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম নিজেই মমতার হাত বাড়িয়ে চাল ও রান্না করা খাবার নিয়ে হাজির হন এবং বৃদ্ধাশ্রমের “মা”দের কাছে টেনে নিজেই খাবার পরিবেশন করেন।

এ সময় মায়েরা আবেগ আপ্লূত হয়ে পুনাক সভানেত্রীসহ পুনাক পরিবারের জন্য দোয়া করেন। কুষ্টিয়া পুনাক সভানেত্রী এই সময় পুনর্বাসন কেন্দ্রের ৩০ জন সদস্যের সাথে আলাদাভাবে কথাবার্তা বলে বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান), জনাব আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা (সহধর্মিনী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলাম), ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বৃদ্ধাশ্রমের কর্মকর্তাবৃন্দ এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION