1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

লালমোহনে হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীন বরণ

  • প্রকাশিত : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫৩১ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী ‘হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়’ এর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মকে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষায় যোগ্য করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নারী শিক্ষা, আইসিটি শিক্ষায় উন্নয়ন, বছরের শুরুতে নতুন বই বিতরণ ইত্যাদি সেসব সাফল্যেরই অংশ বলে দেয় শেখ হাসিনাই একজন শিক্ষাবান্ধব সরকার।
এছাড়াও শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনে করা হয়।
হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূরুল আমিন শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION