1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

নলছিটিতে শশুর-পুত্রবধু কে কুপিয়ে জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৫৩৬ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বিন্দু ঘোষ গ্রামে জমিজমা বিরোধের জের ধরে শশুর ও পুত্রবধু কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা জালাল খান (জালু) ও পুত্রবধূ সালমা আক্তার। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

আহতদের সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মৃত: সেকান্দার খানের ছেলে জালাল খানের বসতবাড়ি একই গ্রামের হানিফ খান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জোর পূর্বক দখলের পাঁয়তারা করে আসছে। সেই সূত্র ধরে রবিবার (৬ মার্চ) সকাল ১১ টায় জালালের পুত্রবধূ সালমা বাড়ির পাশের দোকানে আলু ক্রয় করতে যায়। এ সময় পথে ওত পেতে থাকা হানিফ তার ছেলে সালমান খান ও মারুফ খান তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ করেন তারা।

এদিকে তার ডাক চিৎকারে তার শশুর জালাল ইরি ক্ষেত থেকে দৌড়ে সালমাকে উদ্ধার করতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান।

আহতদের মধ্যে জালালের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সম্ভাবনা রয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION