1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালে ৭ দফা দাবীতে ফুডপান্ডা রাইডারদের অবস্থান কর্মসূচি।। দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৬০ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বিশেষ প্রতিবেদক:

ফুডপান্ডা বরিশাল জোনের রাইডারদের ডেলিভারি চার্জ বৃদ্ধি সহ ৭ দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে ফুডপান্ডা রাইডাররা। শনিবার (১৯ মার্চ) বরিশালের সদর রোডস্থ টাউন হলের সামনে ফুডপান্ডা রাইডার বরিশাল জোনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় ডেলিভারি চার্জ বৃদ্ধি সহ সাতদফা দাবী তুলে ধরেন ফুডপান্ডা বরিশাল জোনের রাইডাররা। তাদের ৭ দফা দাবীগুলো হলো:

ডেলিভারি চার্জ বাড়াতে হবে, প্রতি কিলোমিটার ৩ টাকা দিতে হবে, ব্যাচ অনুসারে ডেলিভারি চার্জ অফিসের নোটিশ বোর্ডে থাকতে হবে এবং ওয়ালেডের টাকার লিমিট বাড়াতে হবে, কাস্টমারের অভিযোগ শুনে সেটা যাচাই না করে কোনো রাইডারকে সাসপেন্ড করা যাবে না, কাস্টমার ভুল লোকেশন দিলে সেই লোকেশন ঠিক করে গেলে সেইদিনের পেমেন্টের সাথে আলাদাভাবে দিতে হবে, অফিস থেকে ফোন দিয়ে রাইডার হয়রানি বন্ধ করতে হবে এবং রাইডারদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যদি কোন রাইডার অসুস্থ, পরীক্ষা বা সাইকেল/ বাইক নষ্ট হয় তাহলে সিফট অফ করতে হবে যাতে তাদের ব্যাচের ক্ষতি না হয়।

এসময় রাইডাররা অভিযোগ করে বলেন, দিন দিন ফুডপান্ডার সেলস বৃদ্ধি পেলেও আমাদের বেতন কমছে। রেষ্টুরেন্টের মালিক এবং ওয়েটাররা আমাদের সাথে খারাপ আচরণ করলেও আমরা এর বিচার পাইনা। আমরা তো ফুডপান্ডার স্টাফ, আমাদের কি অধিকার নেই। এসময় তারা সাত দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION