1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

পরকীয়া প্রেম; বরিশালে ভেঙে গেল ১৪ বছরের সংসার।। দেশ আলো

  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫৭৪ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: প্রচলিত কথা আছে, ফোনের রাজা নোকিয়া আর প্রেমের রাজা পরকীয়া। এ কথারই বাস্তব প্রমান দিলো বরিশালের এ্যানি ও মেহেদী। অভিযোগ উঠেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী এ্যানির সাথে মেডিনোভা ডায়াগনস্টিকের শেয়ার হোল্ডার মেহেদী হাসান মিলনের পরকীয়া সম্পর্কে অটোচালক সবুজের ১৪ বছরের সুখের সংসার ভেঙ্গে যায়।

অভিযোগ রয়েছে, মেডিনোভা ডায়াগনস্টিকের শেয়ার হোল্ডার মেহেদী হাসান মিলন অটোচালক সবুজের
সংসার ভেঙ্গে দিয়েই ক্ষান্ত হয়নি বরং বিভিন্নভাবে সবুজকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

জানা যায়, মেহেদী হাসান মিলন নগরীর সাগরদী দুরানী বাড়ি এলাকার ভাড়াটিয়া ও শেরে বাংলা মেডিকেলের সামনে অবস্থিত সাউথ মেডিনোভা ডায়াগনস্টিকের শেয়ার হোল্ডার। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী এ্যানির স্বামী (তালাকপ্রাপ্ত) অটোচালক সবুজ বরিশাল নগরীর সিকদার পাড়া কালু খান বাড়ি এলাকার ভাড়াটিয়া।

অটোচালক সবুজ জানান, গত ১৪ বছর পূর্বে পারিবারিক ভাবে সবুজের সাথে নলছিটির কুলকাঠি গ্রামের মোনাছেফ সিকদারের মেয়ে এ্যানি বেগমের বিয়ে হয়। বিয়ের পর উভয়ই সুখে শান্তিতে সংসার করে আসছিল। সংসার জীবনে তাদের ১৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

তিনি আরও জানান, গত ৩ বছর পূর্বে শেরে বাংলা মেডিকলে চিকিৎসাধীন থাকা অবস্থায় এ্যানির মায়ের সাথে মেহেদির পরিচয় হয়। তাদের মধ্যে ধর্ম মা ও ছেলের সম্পর্ক হয়। ওই পরিচয়ের সূত্র ধরে এ্যানির সাথে মেহেদী পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ধর্মের নামে কর্ম শুরু হয় মেহেদী এ্যানির। মেহেদির স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও মেহেদী- সবুজের স্ত্রী এ্যানিকে নিয়ে অগোচরে বিভিন্ন সময় আত্নীয়-স্বজনের বাসায় বেড়াতে যায় ও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ বিষয়টি এ্যানির মা নিজেও অবগত থাকলেও তিনি কোন প্রতিবাদ করেননি। এছাড়া সবুজ অটো নিয়ে বাসা থেকে বের হলে ও মেয়ে স্কুলে গেলে মেহেদী তার বাসায় আসে। পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলার পরই সুবজের সাথে এ্যানির সংসার জীবনে ঝগড়া-বিবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি শুরু হতে থাকে।

দীর্ঘদিন ধরে তারা এভাবে চলে আসলেও সবুজ এ বিষয়ে কিছুই জানতো না। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাসায় ফিরে এ্যানি ও মেহেদীকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় সবুজ। এর পর থেকেই সবুজ ও এ্যানির সম্পর্কের ফাটল শুরু হয়। এরই জের ধরে সবুজ ও এ্যানি দু’জনেই কোতয়ালী মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার এএসআই মিজানুর রহমান জানান, স্বামী-স্ত্রী ঝগড়া বিবাদের জের ধরে উভয়ই থানায় অভিযোগ দিয়েছেন। আদালতের মাধ্যমে স্ত্রী স্বামীকে ডির্ভোস দিয়ে দিয়েছেন বলে জানতে পেরেছি। তিন-চার দিন পূর্বে স্ত্রীর ডিভোর্স পেপার সবুজ হাতে পেয়েছে।

এদিকে জানা গেছে, অভিযুক্ত মেহেদী হাসান মিলন দীর্ঘদিন ধরে মেডিকেলে ডায়াগনস্টিকের দালালী করে আসছে। এরপূর্বেও সে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও তাদের স্বজনদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেছে বলে অভিযোগ করেছেন অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত মেডিনোভা ডায়াগনস্টিকের শেয়ার হোল্ডার মেহেদী হাসান মিলন জানান, আমার সাথে কোন খারাপ সম্পর্ক না, এটা ফ্যামিলিগত সম্পর্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION