1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ী নুরুকে গ্রেপ্তার করায় গ্রামবাসীর মিষ্টি বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫০৮ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: জাল টাকা ও মাদক ব্যবসায়ী নুরু খাঁর গ্রেপ্তারে মহাখুশী বরিশাল সদর উপজেলার সাহেবের হাটের সঠিখোলা গ্রামবাসী। ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ। কারণ এলাকার মানুষ তার যন্ত্রনায় অতিষ্ঠ ছিল। এলাকায় মাদক ও জাল টাকার ব্যবসা করার কারনে যুবকরা বিপথগামী হয়ে গিয়েছিল। বেড়ে গিয়েছিল নানা ধরনের অপরাধ।

গত ৫ এপ্রিল বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় অভিযান চালিয়ে নুরু খাঁকে (৫০) গ্রেপ্তার করে র‌্যাব-৮। আটককৃতকে মঙ্গলবার (০৬ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত নুরু খাঁ বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী ইউনিয়নের সঠিখোলা গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে।

র‌্যাব কার্যালয় সূত্রে জানা যায়, নুরু খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। সাহেবের হাট বাজার এলাকায় মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশী করা হয়। এ সময় নুরু খাঁর দেহ তল্লাশী করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে নুরু খাঁ জানিয়েছে সে বরিশালের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করে থাকে।

নুরু দীর্ঘ বছর ধরে জাল টাকা এবং মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। ২০২০ সালে তাকে জাল টাকা এবং ভুয়া স্ট্যাম্পসহ মানিকগঞ্জ থেকে আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা। ওই মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হয়ে আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করে নুরু খাঁ। র‌্যাবের হাতে নুরু খাঁ গ্রেপ্তার হয়েছে এমন খবরে সঠিখোলা গ্রামে মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION