1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বরিশাল নগরীর কেডিসিতে বৃদ্ধাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫৮২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকায় জমি দখলের জের ধরে এক বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। শুক্রবার(১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কেডিসি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করেছে তারা। আহত রাহেলা অভিযোগ করে জানান, ওই এলাকার বাসিন্দা হাবিব হাওলাদারের একখণ্ড জমি একই এলাকার আনু ও তার সহযোগীরা মিলে দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছে। তারই সূত্র ধরে আনু, নাসির ,নার্গিস ,নুপুর ও খাইরুল সহ অজ্ঞাত আরও ১৫/২০ জনে ঘটনার দিন বিকেলে হাবিব হাওলাদার ও তার পরিবারকে তার জমি থেকে উৎখাতের উদ্দেশ্যে ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালায়। এসময় হাবিবের স্ত্রী রাহেলা বাধা প্রদান করলে আনু ও অন্যান্যরা তাকে প্রথমে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগেও তারা হাবিবের ঘর ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION