1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

শেবাচিম হাসপাতালে ডা: মাহাদির কাছে জিম্মি রোগীরা

  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৫১ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্টার ডা: মাহাদীর কাছে জিম্মি হয়ে পড়েছে ওয়ার্ডের ভর্তিরত সাধারণ রোগীরা।

হাসপাতালের সরেজমিন ও অনুসন্ধানে জানা গেছে, মেডিসিন ইউনিট ২ এর রেজিস্টার ডা: মাহাদী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য বাংলাবাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড মেডিকেল সার্ভিসেস (ডায়াগনস্টিক সেন্টার)এ পাঠিয়ে মোটা অংকের কমিশন নিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, সে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত চেম্বার করে। ফলে পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের সেখানে পাঠিয়ে থাকে বলে অভিযোগ উঠেছে। এছাড়া রোগীর জটিল কোনো সমস্যা না হলেও তাকে সিটি স্কান সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে হয়রানি করে থাকে বলে খোদ অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে রোগীরা কোনো কর্ণপাত করলে মাহাদি রোগীদের চিকিৎসা না দিয়ে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকে বলে অভিযোগ। যেখানে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের ভেতর থেকে করার কিন্তু মহাদি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করালে রিপোর্ট ধরে রোগীর মুখের উপর ছুড়ে মারে। জানা যায়, বাকেরগঞ্জ ফরিদপুর ইউনিয়নের সৌরভ নামে এক রোগি পরীক্ষা- নিরীক্ষা হাসপাতালের ভেতর থেকে করার কারণে রিপোর্টে তার মুখে ছুড়ে মারে।

আগৈলঝাড়া থেকে মহিলা মেডিসিন ইউনিট২ এ চিকিৎসা নিতে আসা নাজমা জানায়, তাকে ল্যাবএইডে পরীক্ষা-নিরীক্ষার জন্য লিখে দেয়া হলে রোগীর স্বজন লাইফ এইডে পরীক্ষা করায় রোগীর স্বজনের সাথে দুর্ব্যবহার করে মাহাদি। এ ব্যাপারে জানতে তার মোবাইল ০১৭১৭১০৬১৫৬ নম্বরে ফোন করলে তার ফোন রিসিভ হয়নি। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION