1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই- এমপি শাওন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৬৮২ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। , লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। অভিভাবকগণ সচেতন হলে পানিতে ডুবে শিশু মৃত্যু শুণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। গত বছর হঠাৎ করে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার বেড়ে যায়। এর কারন হিসেবে দেখা গেছে অভিভাবকগণের উদাসীনতায় এসব মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। আমাদের এই এলাকার লালমোহন-তজুমদ্দিনের প্রতিটি বাড়ীতে প্রায় ২টি করে পুকুর রয়েছে। ছোট ছোট শিশুরা আবেগপ্রবণ হয়। তারা বিভিন্ন সময় খেলতে গিয়ে নিজেরা পানিতে পড়ে যায় অনেক শিশু নিজেরা পানিতে নামে এসময় অভিভাবকগণ তাদের প্রতি খেয়াল না করায় তারা পানিতে ডুবে মৃত্যুর মুখে পতিত হয়। বাড়িতে শিশু থাকলে বাড়ির সকলকে সচেতন থাকা উচিত।
ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন এমপি শাওন।

লালমোহন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্কের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের সঞ্চলনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সোয়েব আল হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION