1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালের এয়ারপোর্টে বৃদ্ধাকে পিটিয়ে জখম।। দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫৯৫ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশালে এয়ারপোর্ট থানাধীন ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ধর্মাদি গ্রামে জোরপূর্বক জমির ধান কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আহতের নাম লাইজু বেগম। সে ওই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম খানের স্ত্রী। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত (২৭ মে) শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ওই গ্রামের আব্দুস সালামের জমির ধান জোরপূর্বক কেটে নেয় তার ভাইয়ের ছেলে সন্ত্রাসী বাদল খান ও ভাই সুমন খান। এ ব্যাপারে তার স্ত্রী লাইজু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে তারা সালামের ঘরে প্রবেশ করে লাইজুকে রড ও বাশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION