1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল সিটি ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; কমিটি গঠন।। দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৫৫৪ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক, বরিশাল: বরিশালে ক্রিয়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল সিটি ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। রোববার (২৯মে) নগরীর আমতলা এলাকায় ব্লাক কুইন রেষ্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

এসময় ক্লাবটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাদ ইসলাম উপস্থিত সকলের মাঝে ক্লাবটির উদ্দেশ্য ও ইতিহাস তুলে ধরেন। পরে ক্লাবের সদস্যদের নিয়ে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেন।

উৎসবমুখর পরিবেশে বরিশাল সিটি ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। ছবিঃ দেশ আলো

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম বারের মতো বরিশাল সিটি ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের প্রধান মোঃ সাদ ইসলাম ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মেহেদী হাসান পলাশ ও সদস্য সচিব মোঃ সাদ ইসলাম। এছাড়া সাত জনকে যুগ্ম আহ্বায়ক ও ছয় জনকে সদস্য করা হয়েছে।

ছবিঃ নবগঠিত কমিটির আহ্বায়ক মেহেদী হাসান (পলাশ) ও সদস্য সচিব মোঃ সাদ ইসলাম।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— মেহেদী হাসান বাপ্পি, মোঃ বেল্লাল হাওলাদার, মোঃ মাজহারূল ইসলাম সাজিদ, মোঃ পিনটু, মোঃ রায়হান খান, আব্দুল্লাহ আল রাফি ও মোঃ রেজাউল হক নাহিদ।

কমিটির সদস্যরা হলেন- মোঃ সাব্বির আমিন, মোঃ জিহাদ তালুকদার, মোঃ ইয়ামিন, মোঃ আকিব খান, মোঃ মেহেদী হাসান ও মোঃ নাঈম।

নবগঠিত কমিটির সদস্য সচিব ও ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ সাদ বলেন, ক্লাবে নতুনত্ব আনার ক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে। বরিশালের ক্রীয়া অঙ্গনে নিজের অবদান রেখে যেতে চাই। ক্লাবকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বরিশাল সিটি ক্লাবের নবগঠিত কমিটিতে দায়িত্ব প্রাপ্তগণ যথাযথ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সকলের সহযোগিতায় বরিশাল সিটি ক্লাব বরিশালের ক্রীয়াঙ্গনে মাইলফলক হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION