1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে-কুপিয়ে জখম

  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫৬৬ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ড কলাডেমায় বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে ভূমিদস্যুরা। আহতকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৫ জুন) সকাল ৮ টায় কলাডেমা সমাজ কল্যাণের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত ওই গৃহবধূর নাম জেসমিন বেগম। সে ওই গ্রামের বাসিন্দা মো: রাসেল মির এর স্ত্রী। আহতের স্বামী রাসেল জানান, তার ১৬ শতাংশ জমি যার (দাগ নং ১৫৩১,১৩৭১ খতিয়ান বিএস নং ১৬৩১ জে এল মৌজা কলাডেমা চহঠা) নিয়ে একই এলাকার ভূমিদস্যু তারেক বিশ্বাস ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় আদালতের একটি নিষেধাজ্ঞা ও রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ঘটনার দিন সকালে তারেক বিশ্বাসের নেতৃত্বে তার ভাই রায়হান বিশ্বাস, সুজন বিশ্বাস ও ছগির বিশ্বাস সহ অজ্ঞাত আরো ৪/৫ জনে জোরপূর্বক রাসেলের জমিতে গাছ লাগায়। এসময় রাসেলের স্ত্রী জেসমিন জিজ্ঞাসাবাদ করলে ক্ষিপ্ত হয়ে তারেক সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত কে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজি মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে আহতের স্বামীর অভিযোগ।

এদিকে অন্তঃসত্ত্বা জেসমিনের তলপেটে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ হালদার এর সাথে আলাপ করলে তিনি বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION