1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

শেবামেক হাসপাতালে বেআইনীভাবে গঠিত ১৬-২০ গ্রেডের কমিটি গঠন সংক্রান্ত মামলার শুনানি আগামী ১৬ জুন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৬২২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবামেক) হাসপাতালের বেআইনীভাবে গঠিত ১৬-২০ গ্রেডের কমিটি গঠন সংক্রান্ত মামলার শুনানি আগামী ১৬ জুন ধার্য করেছেন আাদালত।

এছাড়াও চলমান এই মামলা নিয়ে অপপ্রচার ও আদালত অবমাননার অভিযোগ এনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ কর্মচারীর বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইবুনাল আদালতে আরও একটি মামলা দায়ের করেছেন শেবামেক হাসপাতাল চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী। ২০২২ সালের ২২ মে দায়ের হওয়া মামলায় আসামি করা হয় হাসপাতাল কর্মচারী মিলন মোল্লা, রুহুল আমিন লিখন,তরিকুল ইসলাম মারুফ, আব্দুল লতিফ সিকদার ও সাহাদত হোসেন সোহাগকে। মামলার নথি সূত্রে জানা যায়, বরিশাল সিনিয়র জুডিশিয়াল জজ আদালতে দেওয়ানী মামলার মামলার রায় ডিক্রির বিরুদ্ধে বরিশাল জেলা জজ আদালতে দেওয়ানী আপিল ৩২/২০২২ বিচারাধীন আছে। যা শেবামেক হাসপাতালের বেআইনীভাবে গঠিত ১৬-২০ গ্রেডের কমিটি গঠন সংক্রান্ত মামলা। দেওয়ানী আপীল ৩২/২০২২ মামলাটি ২২/৫/২০২২ তারিখ দিন ধার্য করে।

জেলা জজ আদালত উভয়পক্ষের শুনানি আগামী ১৬ জুন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানীর জন্য ধার্য করে। কিন্তু আসামীরা তাদের ফেইসবুক আইডিতে চলমান মামলা খারিজ হয়েছে বলে অপপ্রচার চালায়।

এ বিষয়ে আইনজীবী আজাদ রহমান বলেন, চলমান মামলা নিয়ে অপপ্রচার ও আদালত অবমাননার অভিযোগ এনে শেবামেক হাসপাতালের ৫ কর্মচারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে শেবামেক হাসপাতালে বেআইনীভাবে গঠিত ১৬-২০ গ্রেডের কমিটি গঠন সংক্রান্ত মামলার শুনানি আগামী ১৬ জুন ধার্য করেছেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION