1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বরিশালে করোনা ওয়ার্ডে আবারও রোগী ভর্তি!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৮৮২ জন সংবাদটি পড়েছেন।

দীর্ঘ দুই মাসেরও বেশী সময় পর টানা দুই দিনে দুইজনের করোনা শনাক্ত হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে।

এদিকে, গত ১০ এপ্রিলের পর হাসপাতালটির করোনা ওয়ার্ডে একজন রোগী ভর্তি হয়েছে। পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার করোনা পজেটিভ বলে সন্দেহ সংশ্লিস্ট চিকিৎসকদের।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছিলো চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে। টানা দুই মাসেরও বেশি সময় পর রবিবার (১৯ জুন) ১১ জনের নমুনা পরীক্ষায় একজনের এবং আজ সোমবার ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, এপ্রিলের প্রথম সপ্তাহের পর মেডিকেলের করোনা ওয়ার্ডে গতকাল রবিবার একজন রোগী ভর্তি হয়েছে। পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে শানু আক্তার নামে ওই রোগীর করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষায় রিপোর্টে তার শ্বাসকষ্টসহ অন্যান্য লক্ষন রয়েছে। ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মাসুম আহমেদ ওই রোগীর করোনা পজেটিভ সন্দেহ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চের পর এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬৭৩ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION