1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বাকেরগঞ্জে হাতুড়ে চিকিৎসক কর্তৃক সংখ্যালঘু যুবকের গলা টিপে হত্যার চেষ্টা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৯৫৫ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ উপজেলার শিয়াল গুণি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক সংখ্যালঘু যুবকের গলা টিপে হত্যার চেষ্টা চালিয়েছে হাতুড়ে চিকিৎসক মিজানুর রহমান ও তার সহযোগীরা। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টায় রাজ্জাক মাস্টারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত কে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের নাম অসীম হালদার। সে ওই গ্রামের বাসিন্দা সুভাষ হালদারের ছেলে। আহত সূত্র জানায়, ওই গ্রামের বাসিন্দা সুবাষ হালদারের ছেলে অসীম হালদারের সাথে স্থানীয় ভুয়া চিকিৎসক মিজানের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে অসীমকে ঘর থেকে মাস্টার বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় ক্ষিপ্ত হয়ে মিজানুর ও তার ভাই শাহীন অসীমকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বাদলের ভাই আরিফের সাথে আলাপ করলে তিনি বলেন, স্থানীয়ভাবে একটু মারামারি হতেই পারে তাতে সমস্যা হয় না। বিষয়টি আমি সমাধান করে দেব। এদিকে রোগীর ভাই সজ্ঞীব হালদার কে ইয়াবা ট‍্যাবলেট পকেটে দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION