1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদান।। দেশ আলো

  • প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১০২৪ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান এর সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ আগষ্ট) অধ্যক্ষের কার্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে নানা দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন প্রতিষ্ঠান প্রধান রেজাউল হাসান। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গৌরবময় ইতিহাস তুলে ধরে তা বজায় রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের ক্লাশমুখী হওয়ার পাশাপাশি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিজেদের সম্পৃক্ত থাকতে বলেন। প্রতিযোগীতার যুগে টিকে থাকতে ও নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পাঠ্যসূচীর বাইরেও জ্ঞান অর্জন করার তাগিদ দেন তিনি।

এদিকে শুভেচ্ছা জানানোর পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাশ পার্টি অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION