1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় আলহাজ্ব মকবুল হোসেন কলেজে জাতীয় শোক দিবস পালিত।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৯৪২ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদায় রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগষ্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে যথাযথ মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।। দেশ আলো 

আলোচনা সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ. ফ. ম. রেজাউল হাসান। এসময় তিনি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের সেবায় এগিয়ে যেতে বলেন।

এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। অতপর কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

এরপর জাতির জনকের ঐতিহাসিক ঘটনা নিয়ে তৈরি ডকুমেন্টারি প্রদর্শনী এবং সব শেষে ১৫ই আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION