1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশাল নগরীতে যুবককে পিটিয়ে- কুপিয়ে জখম।। দেশ আলো

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৬২২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পাসপোর্ট গলি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রবিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত ওই যুবকের নাম সুমন খন্দকার। বর্তমানে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পাসপোর্ট গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহতের শাশুড়ি মুন্নি বেগম জানায়, তার জামাতা সুমনের সাথে পাসপোর্ট গলি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর চাকরের ছেলে সন্ত্রাসী ও চোর চক্রের প্রধান হোতা রবিন চাকরের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। সেই সূত্র ধরে ঘটনার দিন সকালে রবিনের নির্দেশে তপু সুমনকে তার ঘর থেকে ডেকে পাসপোর্ট গলিতে নিয়ে যায়। এক পর্যায়ে রবিন ক্ষিপ্ত হয়ে তাকে মিথ্যা টিউবওয়েল চুরির অপবাদ দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে রবিনের নেতৃত্বে তপু সহ অজ্ঞাত আরো ৫/৭ জন মিলে সুমনকে প্রথমে লাঠিপেটা করে।

পরে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর রবিন ও তার সহযোগীরা তার ঘর জ্বালিয়ে দেয়ার হুমকি- ধামকি প্রদান করে বলে তিনি অভিযোগ করে বলেন। এর আগেও তারা তার ঘরে আগুন দিয়ে ঘর জ্বালিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION