1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশাল নগরীতে বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত!

  • প্রকাশিত : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫০৩ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড রুপাতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধ কে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২১ অক্টোবর) রুপাতলী মুক্তিযোদ্ধা সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম সোহেল রানা হাওলাদার। সেই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী হাওলাদারের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে আহত সোহেল রানা অভিযোগ করে জানায়, তার ভাগ্নে রাব্বির সাথে একই এলাকার নাঈম ও রানার দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার রাত পৌনে ১০টায় রাব্বিকে ঘর থেকে ডেকে নিয়ে লাঠিপেটা করে। তার ডাক চিৎকার শুনে সোহেল ঘটনাস্থলে ছুটে গেলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নাঈম ও রানা সহ অজ্ঞাত আরো ৩/৪ জনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION