1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

কাঠালিয়ায় জমি বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ!

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৬৮২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর কচুয়া গ্রামে জমি থেকে উৎখাতের চেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূকে হাতুড়িপেটা ও এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২ টায় আকন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম রেক্সোনা বেগম। সে ওই গ্রামের বাসিন্দা শাহজালাল আকনের স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের স্বামী শাহজালাল অভিযোগ করে বলেন, তার ১১ শতাংশ সম্পত্তি প্রতিপক্ষ ভূমিদস‍্যু জলিল হাওলাদার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই জমি থেকে তাকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে এ নিয়ে তার স্ত্রীর সাথে তাদের মধ্য বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জলিল হাওলাদারের নেতৃত্বে তার স্ত্রী খাদিজা বেগম, মেয়ে মিম, ভাই আশরাফ হাওলাদার তার স্ত্রী ফিরোজা বেগমসহ অজ্ঞাত আরো ৪/৫ জন রেক্সোনাকে হাতুড়ি পেটা করে। পরে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। পরে স্বজনরা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে বেডে কাতরাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION